BDiZ GLOBALBDiZ GLOBALBDiZ GLOBAL
+880 1958-420152
support@bdizglobal.com
Mymensingh lane, Banglamotor, Dhaka-1000.

ঈদুল আযহা উপলক্ষে কার্যালয়ের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি

  • Home
  • Upcoming Event
  • ঈদুল আযহা উপলক্ষে কার্যালয়ের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রিয় সহকর্মীবৃন্দ,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক।

এতদ্বারা জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে BDiZ Global Limited-এর কার্যালয় আগামী ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। উক্ত সময়কালে কার্যালয়ের সকল নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে।

বিশেষ প্রয়োজনে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

এই বিজ্ঞপ্তিটি অগ্রিম প্রকাশের মূল উদ্দেশ্য হলো, যে সকল সহকর্মী ঢাকার বাইরে নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপনের পরিকল্পনা করছেন, তারা যেন সময়মতো ভ্রমণ, টিকিট এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

আমরা আশা করি, আপনারা সকলে নিরাপদে, আনন্দের সাথে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দরভাবে ঈদের সময় অতিবাহিত করবেন।

BDiZ Global Limited-এর ম্যানেজমেন্ট পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আমরা প্রত্যাশা করি, আপনারাও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, অগ্রগতি এবং সফলতার জন্য দোয়া করবেন।

ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,
Compliance Team
BDiZ Global Limited

Leave A Comment

× How can I help you?